📱 bKash
বিকাশ অ্যাপ/USSD দিয়ে দ্রুত অনুদান দিন।
- Merchant/Personal: 01768486404
- Reference: DONATE
আপনার একটুকু সহায়তা—শিক্ষা, সমাজকল্যাণ, স্বাস্থ্যসেবা ও দাওয়াহ দেয় দৃশ্যমান পরিবর্তন। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আমরা আপনার দান পৌঁছে দিই প্রাপকের কাছে।
আল-আনফাল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও দাতব্য প্রতিষ্ঠান, যা শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছে। আপনার সামান্য দান অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প: দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি, স্কুল সামগ্রী ও প্রশিক্ষণ।
স্বাস্থ্যসেবা কার্যক্রম: বিনামূল্যে চিকিৎসা শিবির, ওষুধ বিতরণ ও রোগীদের সহায়তা।
সমাজকল্যাণ প্রকল্প: এতিম, বিধবা ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা।
দারিদ্র্য দূরীকরণ: ক্ষুদ্র ব্যবসা সহায়তা ও আত্মকর্মসংস্থান কর্মসূচি।
অনলাইনে (Online Payment Gateway)
ব্যাংক ট্রান্সফার
ক্যাশ / সরাসরি দান
প্রতিটি দান স্বচ্ছতার সাথে সংরক্ষণ করা হয় এবং যথাযথ খাতে ব্যয় করা হয়।
আজই দান করুন এবং মানবতার সেবায় অংশ নিন।
আপনার একটুকু সহায়তা—শিক্ষা, সমাজকল্যাণ, স্বাস্থ্যসেবা ও দাওয়াহে দৃশ্যমান পরিবর্তন আনে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আপনার দান প্রাপকের কাছে পৌঁছে দিই।
বিকাশ অ্যাপ/USSD দিয়ে দ্রুত অনুদান দিন।
নগদ পার্সোনাল/মার্চেন্ট নম্বরে অনুদান করুন।
ব্যাংকের মাধ্যমে নিরাপদে অনুদান করুন।
প্রবাসীদের জন্য আন্তর্জাতিক ট্রান্সফার/গেটওয়ে সাপোর্ট।
🔐 সকল Online Payment SSL Secured. আপনার তথ্য আমাদের কাছে নিরাপদ।
যাকাত তহবিল দ্বারা দরিদ্র ও প্রাপ্যদের মাঝে শিক্ষা সহায়তা, চিকিৎসা ব্যয়, পুনর্বাসন ও জীবিকা সহায়তা প্রদান করা হয়।
Pay Zakatসদকাহ/লিল্লাহ তহবিলে যে কোনো কল্যাণমূলক প্রকল্প—বৃক্ষরোপণ, খাবার বিতরণ, কাপড়/শীতবস্ত্র, মসজিদ/মাদরাসা উন্নয়ন ইত্যাদি—সাপোর্ট করুন।
Give Sadaqahআল-আনফাল ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স নির্মাণে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে চিরস্থায়ী সওয়াবের সম্পদ।
Donate to Masjed Complex →টিউশন ফি, বই-খাতা, কোচিং ও বৃত্তি—অসহায় শিক্ষার্থীদের পাশে থাকুন।
Donate to Education →ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও জরুরি চিকিৎসা সহায়তা।
Donate to Health →সবুজ বাংলাদেশ গড়তে চারা রোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম।
Donate to Plantation →খাদ্য সহায়তা, শীতবস্ত্র, বাসস্থান উন্নয়ন ও পুনর্বাসন।
Donate to Welfare →প্রবাসে কর্মরত বাংলাদেশিদের আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক পুনর্বাসন সহায়তা প্রদান।
Donate to Welfare →জি, উপরের ট্যাব থেকে নির্বাচন করুন। ট্রান্সফারের সময় Reference ঘরে ZAKAT বা SADAQAH লিখুন।
Online payment এ ই-মেইলে রসিদ পাঠানো হয়। ব্যাংক/রেমিটেন্সে Contact পেজে স্লিপ আপলোড করলে আমরা ই-রিসিট ইস্যু করি।
SWIFT/IBAN/Bank Address ও Beneficiary Name প্রয়োজন। সাহায্যের জন্য যোগাযোগ করুন।
অনুদান সম্পর্কিত যেকোনো সহায়তায় আমাদের টিম আপনার পাশে আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমাদের মধ্যে সর্বত্তম ঐ ব্যক্তি যিনি কুরআন শিখেন এবং শিক্ষা দেন। কোরআনের শিক্ষা আরো বৃদ্ধি করতে এই প্রকল্পে আপনার সহায়তা একান্ত ভাবে কাম্য। Al-Anfal Qaida Bangladesh
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যেব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মান করবে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মান করবেন। এটি একটি বহুমুখি প্রকল্প। আপনার সার্বিক সহযোগিতা আমাদের কামনা করি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন কোন বান্দা যখন একটি বৃক্ষ রোপন করে এবং উহার কোন একটি ফল মানুষ অথবা পষু পাখী খায় কিয়ামতের দিন সেটি তার জন্য ছদাকায়ে জারিয়া হিসেব উপস্থিত করা হবে।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।
عَنْ عُثْمَان بِنْ عَفَّان رَضِيَ اللهُ عَنْهُ، عَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ). رَوَاهُ الْبُخَارِيْ
হযরত উসমান বিন আপ্পান (রাঃ) থেকে বর্নিত রাসূলুল্লাহ্ (সাঃ) এরশাদ করেন, তোমাদের মধ্যে সর্ব উত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। (বুখারী)
عَنْ اَبِىْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تَعَلَّمُوا الْفَرَائِضَ والْقُرْآنَ وَعَلِّمُوا النَّاسَ فإنِّيْ مَقْبُوْضٌ). رَوَاهُ اِبْنِ مَاجَة
হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত , রাসূলুল্লাহ্ (সাঃ) আরো এরশাদ করেন, তোমরা কুরআন মাজিদ ও ফারায়েজ শিখ, এবং তা অন্যকে শিক্ষা দাও। (ইবনে মাজাহ্)
আপনি জেনে খুশি হবেন যে, “আল-আনফাল ফাউন্ডশন” একটি বেসরকারী খালেচ দীনি শিক্ষা ও সেবা মূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান।“আল-আনফাল ফাউন্ডেশন” সমাজের সর্বস্তরে কুরআন শিক্ষা বাস্তবায়নের জন্য কাজ করে।এতে অর্থনৈতিক সাহায্য সহযোগিতায় রয়েছে স্থানীয় এলাকাবাসী সহ দেশি-বিদেশি দ্বীনদরদী ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেদের আন্তরিক প্রচেষ্টা।
আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের ৩টি স্তরে কুরআন শিক্ষা চলতেছে “বয়স্ক পুরুষ বিভাগ,” “বয়স্ক মহিলা বিভাগ” এবং শিশুদের জন্য কুরআন শিক্ষা ব্যবস্থা। এর পাশাপাশি একটি মসজি প্রতিষ্ঠা করা হয়েছে। শিশুকিশোর দের মেধা বিখাশের জন্য একটি ইংলিশ লেংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে।
আমাদের পরবর্তী লক্ষ ও উদেশ্য হলো আমাদের দেশব্যপি জন সাধারণ কে ৩টি বিভাগে “বয়স্ক পুরুষ বিভাগ,” “বয়স্ক মহিলা বিভাগ” এবং “শিশুদের” কে ডিজিটাল পদ্ধতিতে কুরআন শিক্ষা দান করা। এর জন্য আমাদের প্রয়োজন একটি আইটি ইনিস্টিটিউট। প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন প্রায় ১০০,০০,০০০/-(এক কোটি) টাকা মাত্র।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এই বিরাট বহুমুখী প্রকল্প বাস্তবায়নের জন্য একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ও ভরশাই আমাদের পথেয় এবং আল্লাহর রহমতে জনসাধারণের সাহায্য ও সহযোগিতা নিয়ে অত্র প্রতিষ্ঠানের কর্মসূচি বাস্তবায়ন, উন্নয়ন, পরিকল্পনা ও ব্যবস্থাপনা অতি দ্রুত গতিতে তার লক্ষ্যে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ। তাই দ্বীনদরদী মুসলমান ভাই ও বোনেরা আপনাদের প্রতি সবিনয় আকুল আবেদন এই প্রতিষ্ঠানের জন্য আপনার সাধ্যমত অর্থ দান, সদকা, যাকাত, ফেতরা, মান্নত ইত্যাদি দান করে ইহকাল ও পরকালের জন্য সদকায়ে জারিয়ার নেকি হাসিল করুন এবং আপনার ভাই ও বোনদের কে দান করার জন্য উৎসাহ দিয়ে কুরআন শিক্ষা দানের সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টি হাসেল করুন। “ধন্যবাদ”
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ (9 وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ (10
আল্লাহতায়ালা বলেন, ‘ওহে তোমরা যারা ইমান এনেছ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়, তারাই তো মহাক্ষতির মুখোমুখি হয়। আমি তোমাদের যেসব রিজিক ও সম্পদ দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর। যদি তা না কর, তাহলে মৃত্যুর সময় তোমাকে বলতে হবে- হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছু সময় দেননি কেন? তাহলে আমি আমার সব সম্পদ আপনার পথে মানুষের কল্যাণে ব্যয় করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।’ সূরা মুনাফিকুন, আয়াত ৯-১০।
وَأَنفِقُواْ فِي سَبِيلِ اللّهِ وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوَاْ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘আর তোমরা ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের মুখোমুখি করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন।’ সূরা বাকারা, আয়াত ১৯৫।
দানের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ. صحيح البخاري
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ব্যয় কর হে আদম সন্তান! তোমার উপরও ব্যয় করা হবে। (সহিহ বোখারি)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ بَعْضَ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا قَالَ أَطْوَلُكُنَّ يَدًا فَأَخَذُوا قَصَبَةً يَذْرَعُونَهَا فَكَانَتْ سَوْدَةُ أَطْوَلَهُنَّ يَدًا فَعَلِمْنَا بَعْدُ أَنَّمَا كَانَتْ طُولَ يَدِهَا الصَّدَقَةُ وَكَانَتْ أَسْرَعَنَا لُحُوقًا بِهِ وَكَانَتْ تُحِبُّ الصَّدَقَةَ . صحيح البخاري
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের কেউ তাকে জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে সর্ব প্রথম কে আপনার সাথে মিলিত হবে। তিনি বললেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা সে। তারপর তারা এক টুকরা কাঠ নিয়ে নিজেদের হাত মাপতে লাগলেন। দেখা গেল সাওদা রাদিয়াল্লাহু আনহার হাত অধিক লম্বা ছিল। পরে আমরা বুঝলাম যে, তার লম্বা হাত দ্বারা সদকায় তার অগ্রসরমানতাকে বুঝানো হয়েছে। আর আমাদের মধ্যে সওদাই প্রথমে তার সাথে মিলিত হয়েছেন। তিনি দান-সদকাকে বেশি ভালোবাসতেন। ( সহিহ বোখারি)
عَنْ عُقْبَةَ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي فَأَمَرْتُ بِقِسْمَتِهِ . صحيح البخاري
উকবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আসরের নামজ আদায় করলাম। তিনি সালাম ফিরালেন অত:পর দ্রুত উঠে দাড়ালেন এবং মানুষের ঘাড় ডিঙ্গিয়ে তার কোনো এক স্ত্রীর কামরায় গেলেন। তাঁর তাড়াহুড়ো দেখে লোকজন আতঙ্কিত হলো। অত:পর তিনি আবার ফিরে এলেন এবং বুঝতে পারলেন যে লোকজন তার তাড়াহুড়ো দেখে বিস্মিত হয়েছে। তখন তিনি বললেন, আমাদের কাছে রক্ষিত কিছু স্বর্ণের কথা আমার স্মরণ হয়েছে। তাই আমি অপছন্দ করলাম যে, এটা আল্লাহর সন্তুষ্টি লাভে যেন আমার অন্তরায় হয়। ফলে আমি তা বন্টন করে দেয়ার জন্য আদেশ করে এলাম। ( সহিহ বোখারি)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ . صحيح مسلم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা সম্পদ হ্রাস করে না। কাউকে ক্ষমা করলে এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ইজ্জত বৃদ্ধিই করে থাকেন। এবং যে কেউ আল্লাহর জন্য বিনম্র হয়, আল্লাহ তার মর্যদা বাড়িয়েই দেন। (সহিহ মুসলিম)
আমাদের বিকাশ এবং নগদ নাম্বার : 01768486404, রকেট নাম্বার :017684864045