আল-আনফাল ফাউন্ডেশন

আমাদের সম্পর্কে

আল-আনফাল ফাউন্ডেশন একটি নিবেদিতপ্রাণ অলাভজনক প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো করুণার মাধ্যমে মানবকল্যাণ। আমরা বিশ্বাস করি, শিক্ষা, স্বাস্থ্য, দাওয়াহ ও মানবিক সহায়তার প্রতিটি প্রচেষ্টা সমাজের জন্য স্থায়ী পরিবর্তন আনতে পারে।“আল-আনফাল ফাউন্ডেশন | করুণার পথে শিক্ষা, দাওয়াহ ও মানবিক সেবা”

মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরা এক স্বাধীন দেশের নাগরিক। আমাদের প্রিয় বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এর শতকরা 90% মানুষ মুসলমান। মানব জাতির ইহ-পরকালীন শান্তি কল্যাণ ও মুক্তি নিঃসন্দেহে ইসলামী জীবনাদর্শে নিহিত। ইসলামের মূল উৎস হচ্ছে কুরআন এবং সুন্নাহ। আর মানবতার সেবার মত কল্যাণকর কাজের আঞ্জাম দেয়া হচ্ছে ইসলামের মূল আদর্শিক প্রেরণা। ব্যক্তি, নাগরিক, সমাজ ও মানব বিশ্বের সার্বিক কল্যাণ সাধন ইসলামের প্রধান লক্ষ্য। হাদীস শরীফে বর্ণিত আছে কল্যাণ কামিতাই দ্বীন। পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজের মধ্যে উত্তম হচ্ছে কুরআন শিক্ষা দেয়ার মত মহৎ কাজের আঞ্জাম দেয়া।

আমরা বিশ্বাস করি যে এই মহা বিশ্বের স্থায়িত্ব, সংরক্ষণ, ক্রমবিকাশ একমাত্র মহান আল্লাহর দান। যিনি অসীম জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী। যার হাতে রয়েছে জীবন জীবিকার চাবিকাঠি। যিনি সকল শক্তি ও ক্ষমতার উৎস। তিনি বলিয়াছেন,  সে তো বন্ধুর গিরিপথ অবলম্বন করেনি, তুমি কি জান বন্ধুর গিরিপথ কি? তা হচ্ছে বন্ধিদসায় আবদ্ধ ব্যক্তিকে মুক্ত করা অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান, এতিম আত্মীয়কে অথবা দরিদ্র নিস্পেষিত নিঃস্বকে।  (সূরা বালাদ 11-16)

উপরোক্ত হুকুমের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করার নির্দেশ প্রদান করেছেন। আমরা যে দেশে বাস করি তাহা বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম। দেশটি বহু বছর আগে স্বাধীনতা লাভ করলেও এই দেশের মানুষের জবীবন-যাত্রার মান উন্নত বিশ্বের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছে। মৌলিক চাহিদা পূরণ অনেক কঠিন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইহার কারণ হচ্ছে যথাযথ পরিকল্পনার অভাব।

মহানন্দার তীর থেকে নাফ নদীর পাড় পর্যন্ত বিস্তৃত ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভূখন্ড, আমাদের প্রিয় জন্মভূমি। আমাদের দেশে প্রচুর পরিমাণ মানব সম্পদ, উর্বর ভূমি, প্রাকৃতিক সম্পদ এবং অনুকুল আবহাওয়া বিরাজ করতেছে। এই সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে। এই জন্য প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, প্রয়োজন আন্তরিকতা, কর্মনিষ্ঠা এবং উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ। যার মাধ্যমে গড়ে উঠবে একদল দক্ষ ও যোগ্য জনশক্তি। যাদের কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন ঘটানো সম্ভব হবে।

সমাজ জীবনে মানুষ একা কোন কাজ করতে পারে না। কিছু করতে হলে মানুষকে দরবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হয়। দলগত প্রচেষ্টায় মানুষ অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারে। এই বাস্তবতাকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের ধনী-গরীব লোকদেরকে ঐক্যবদ্ধ করে কুরআন শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও সমাজ উন্নয়নের এক বিরাট কর্মসূচী হাতে নিয়ে গঠিত হয়েছে   আল-আনফাল ফাউন্ডেশন   যাহার পরিচালনায় রয়েছে একদল নিবেদিত প্রাণ, কর্মঠ ও উদ্দ্যমশীল দক্ষ জনশক্তি। এই প্রচেষ্টায় আপনার আগমন আমাদের অগ্র যাত্রাকে গতিশীল করবে।

লক্ষ্য ও উদ্দেশ্য

সমাজের মৌলিক সমস্যা ইসলামী বিশ্বাস ও মূল্যবোধের অবক্ষয়, জনগনের আদর্শিক ও নৈতিক পরিচর্চার অভাব, ক্ষুধা, দারিদ্রতা, অশিক্ষা ইত্যাদি। মানুষের মাঝে সঠিক চিন্তা চেতনা, জাতীয় সংহতি, ভাবনা, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের নির্দেশনা প্রদান এ সমাজের জন্য অতীব জরুরী। ইসলামী মূল্যবোধের আলোকে এসবের সুষ্ঠ প্রয়োগ এবং এর মাধ্যমে সমাজকে একটি সুখী সমৃদ্ধশালী আবাস ভূমিতে রুপান্তরিকরণে সহায়তা করাই এ সংস্থার মূল লক্ষ্য। এর উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী কুরআন শিক্ষা, আর্ত-মানবতার সেবা এবং মানুষের কল্যাণে নিবেদিত প্রতিটি সৎ ভাবনা ও উদ্যোগের প্রতি সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

আমাদের যাত্রা শুরু হয়েছিল অনগ্রসর মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে। বর্তমানে ফাউন্ডেশনের কার্যক্রমে রয়েছে—

  • দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা সহায়তা,

  • রমজান ফুড প্যাক, কুরবানির মাংস ও জরুরি ত্রাণ বিতরণ,

  • ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম,

  • দাওয়াহ, তারবিয়াহ ও যুব উন্নয়নমূলক প্রোগ্রাম,

  • জাকাত, সাদাকা, ওয়াক্‌ফ ও ফিদইয়া স্বচ্ছভাবে পরিচালনা।

আমরা সর্বদা চেষ্টা করি স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে প্রতিটি দান সঠিক মানুষের কাছে পৌঁছাতে। এজন্য প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ, রিপোর্টিং ও অডিটের মাধ্যমে যাচাই করা হয়।

আমাদের ভিশন

একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, যেখানে করুণা, শিক্ষা ও মানবিকতা হবে অগ্রগতির মূল চালিকাশক্তি।

আমাদের মিশন

  • সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়ন করা

  • শিক্ষা ও দাওয়াহর প্রচার

  • মানবিক সংকটে দ্রুত সাড়া দেওয়া

  • টেকসই প্রকল্প ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া

AL-ANFAL FOUNDATION

License No: RJSC s-13349/2020


৳