আল-আনফাল ফাউন্ডেশন

দু’য়া

পিতা-মাতার জন্য সন্তানের দু’আ-

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا (سورة الإسراء ২৪)

“হে আল্লাহ! যেমনভাবে  আমার  পিতা-মাতা  আমাদেরকে ছোট  অবস্থায়  আদর  যত্ন  দিয়ে  লালন পালন  করেছেন  তেমনি  আপনি  তাদের প্রতি  রহম  করুন।”

বাড়ী থেকে বের হওয়ার দু’আ-

بِسْمِ اللّٰهِ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ لَاحَوْلَ وَلَا قُوَّةَ اِلَّابِاللّٰهِ

“আল্লাহর নামে রওয়ানা দিচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি, নেই কোন ক্ষমতা, নেই কোন শক্তি আল্লাহ ছাড়া।”

যানবাহনে উঠার দু’আ-

اَلْحَمْدُ لِلّٰهِ  سُبْحَانَ الَّذِيْ سَخَّرْلَنَا هَذَا وَمَا كُنَّالَهٗ مُقْرِنِيْنَ وَاِنَّا اِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ

“সমস্ত প্রশংসা আল্লাহর, পবিত্রতা বর্ণনা করছি  সেই সত্তার, যিনি আমাদের জন্য এটিকে অনুগত করে দিয়েছেন অথচ আমরা এর উপর ক্ষমতাবান ছিলাম না এবং নিশ্চয়ই আমরা আমাদের ‘রব, – এর নিকট প্রত্যাবর্তন করব।”