আল-আনফাল ফাউন্ডেশন

ر পড়ার নিয়ম :

ر হরফ দুই প্রকারে পড়তে হয় :

(১) পোর বা মোটা

(২) বারিক বা চিকন

ক। ر হরফের উপরে জবর অথবা পেশ আসলে ر  কে পোর করে পড়তে হয়। যেমন :

 

رُسُلُهُمْ

رَسُوْلٌ   

খ। ر সাকিনের ডানে জবর আসলে ر কে পোর করে পড়তে হয়। যেমন :

اَرْكِسُوْ

يَرْجِعُوْنَ

গ। ر সাকিনের ডানে আরযী জের আসলে ر কে পোর করে পড়তে হয়। যমন :

مَنِ ارْتَضٰى
اِنِ ارْتَبْتُمْ 
رَبِّ ارْجِعُوْنَ

ঘ। ر সাকিনের ডানে জের আসলে বামে হরফে মুস্তালিয়ার কোন হরফ আসলে ر কে পোর করে পড়তে হয়। যেমন :

وَاِرْصَادًا

قِرْطَاسٌ

فِرْ قَةٌ 

لَبِالْمِـرْصَادِ

ঙ। ر ছাকিনের ডানে ইয়া ছাকিন ব্যতীত অন্য হরফ ছাকিন এবং তার ডানে যবর অথবা পেশ আসলে ر কে পোর করে পড়তে হয়। যেমন :

فَـجْرٌ 

شَهْرٌ       

خُسْـرٍ      

ر বারিক বা চিকন

ক। ر হরফে জের আসলে ر  কে বারিক করে পড়তে হয়। যেমন :

رِجَالٌ 

رِكْزٌ

كَرِيْمٌ

رِسَالَةٌ

খ। ر   ছাকিনের ডানে আছলী জের থাকলে ر   কে বারিক করে পড়তে হয়। যেমন :

مِـرْفٰقًا

فِرْعَوْنَ

গ। ر হরফে ওয়াক্বফ, ডানে “ইয়া” ছাকীন তার ডানে জবর আসলে ر কে বারিক করে পড়তে হয়। যেমন :

خَيْرٌ

خَيْرٌ

صَيْرٌ

ঘ। ر হরফে ওয়াক্বফ, ডানে “ইয়া” ব্যতিত অন্য হরফে সাকিন তার ডানের হরফে যের থাকলে ر কে বারিক করে পড়তে হয়। যেমন :

ذِكْرٌ 

شِعْـرٌ 

حِـجْرٌ