আল-আনফাল ফাউন্ডেশন

সূরা আল কাফিরুন

সূরা আল কাফিরুন একটি গুরুত্বপূর্ণ মাক্কী সূরা, যেখানে আল্লাহ তাআলা তাওহীদ ও শিরক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার শিক্ষা দিয়েছেন। এই সূরা আল কাফিরুন মুসলমানদের ঈমানী শক্তি বৃদ্ধি করে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ ۙ﴿۱﴾ لَۤا  اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ ۙ﴿۲﴾ وَ لَۤا اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَۤا  اَعۡبُدُ ۚ﴿۳﴾ وَ لَۤا اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ ۙ﴿۴﴾ وَ لَۤا  اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَۤا اَعۡبُدُ ؕ﴿۵﴾لَكُمْ دِیۡنُکُمۡ  وَلِـیَ  دِیۡنِ ٪﴿۶

১) বলুন, হে কাফিররা!
২) আমি উপাসনা করি না যাদের তোমরা উপাসনা করো।
৩) আর তোমরা উপাসনা করো না যাঁর উপাসনা আমি করি।
৪) এবং আমি উপাসনা করব না যাদের তোমরা উপাসনা করছো।
৫) আর তোমরাও উপাসনা করবে না যাঁর উপাসনা আমি করি।
৬) তোমাদের জন্য তোমাদের দ্বীন, আর আমার জন্য আমার দ্বীন।