১) তুমি কি দেখোনি, তোমার রব হাতির অধিকারীদের সঙ্গে কী করেছিলেন? ২) তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি? ৩) আর তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। ৪) যারা তাদের ওপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করছিল। ৫) ফলে তিনি তাদেরকে ভক্ষিত তৃণের মতো করে দিলেন।